ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মডেল তাসনিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 April, 2023, 12:14 PM
সর্বশেষ আপডেট: Saturday, 8 April, 2023, 12:39 PM

মডেল তাসনিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

মডেল তাসনিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

মডেল-অভিনেত্রী তাসনিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ। ফেসবুকে নানা ধরনের ‘মিথ্যা তথ্য’ প্রকাশ করার অভিযোগে এ মামলার আবেদন করেন তিনি।

গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫ ও ২৯ ধারায় প্রযোজক জসিম মামলার আবেদন করেন বলে তার আইনজীবীরা জানান। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি সংবাদ সম্মেলনও করেন তিনি। সংবাদ সম্মেলনে মডেল তাসনিয়ার বিরুদ্ধে মামলার আবদনের কথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী আ আল মামুন রাসেল ও শাহেদুল আজম। তারা জানান, বিচারক পরে আদেশ দেবেন।

আল মামুন রাসেল বলেন, ‘জসীম আহমেদের সঙ্গে তাসনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর এই সম্পর্কের অব্যবহার করেছে তাসনিয়া। তার নামে মিথ্যা মামলাও করেছেন তিনি। এছাড়া কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এই পরিচালক ও প্রযোজকের নামে নানা মিথ্যা জিনিস প্রকাশ করছেন যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর-২৯ ধারায় অপরাধ।’

শাহেদুল আজম বলেন, ‘এই মডেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ও ধনী ব্যক্তিদের টার্গেট করে সে ব্লাকমেইলের চেষ্টা করেন। সামাজিক অবস্থানের কথা চিন্তা করে সাধারণত এই ধরণের প্রতারণায় শিকার হওয়া ভিক্টিম মুখ খোলেন না।

তিনি বলেন, ‘মডেল তাসনিয়া একটা পর একটা সিরিজ অব ওফেন্স করেই যাচ্ছে। যা তার ফেসবুক পাতা দেখলে বোঝা যায়। তার চরিত্র ও লাইফস্টাইল সম্পর্কেও ধারণা পাওয়া যাবে তার ফেসবুক পাতায়। তার মতো মেয়েরা যখন কোনো প্রমিনেন্ট মানুষের বিরুদ্ধে লাগে তখন বোঝা যায় তার কোনো উদেশ্য আছে। আমরা সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা করে আইনের আওতায় আনার চেষ্টা করব। ’

এদিকে তাসনিয়া তার ফেসবুক আইডিতে জসিম আহমেদের বেশকিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। যেখানে একটি বাসায় ছুরি হাতে নিজের গলায় ধরতে দেখা যায় জসিম আহমেদকে। অন্য একটি ভিডিওতে একটি প্রাইভেটকারের ভেতরে তাসনিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। যেখানে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন জসিম আহমেদ।

এ ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে জসিম আহমেদ বলেন, ‘সে আমার সঙ্গে যখনই মিট (সাক্ষাৎ) করেছে গোপনে এমন ভিডিও রেকর্ড করেছে। সে আমার বাসায় এসে ভাঙচুরের চেষ্টা করলে আমি ইমোশনালি বোঝানোর জন্য আমার নিজের গলায় ছুরি রাখি। সে সময় মেয়েটিকে আমার মাতাল মনে হচ্ছিল। সে যখন আমার বাসায় অনেক ভাঙচুর করছিল আশেপাশের লোকজন চলে আসবে এ জন্য আমি তাকে বোঝানোর জন্য কিচেন থেকে ছুরি আনি। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status