|
টেলিটক'র ডিলার সম্মেলন অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() টেলিটক'র ডিলার সম্মেলন অনুষ্ঠিত গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান। টেলিটকের ডিলার সম্মেলনে সচিব আবু হেনা মোরশেদ জামান ডিলারদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। ডিলাররা ছাড়াও টেলিটকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
