ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় হামাস-হিজবুল্লাহ বৈঠক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 April, 2023, 11:13 AM

ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় হামাস-হিজবুল্লাহ বৈঠক

ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় হামাস-হিজবুল্লাহ বৈঠক

জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার জবাব দিতে বৈঠকে বসেছে হামাস ও হিজবুল্লাহ।

লেবাননে রোববার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ এ বৈঠক করেন। খবর আনাদোলুর।
 
গত সপ্তাহে আল আকসায় নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনারা নির্বিচারে হামলা ও গণগ্রেফতার চালালে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়।

এর পরই পশ্চিমতীর থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়। এর জবাবে ইসরাইল ফিলিস্তিনের গাজা ও লেবাননে বিমান হামলা চালায়।

লেবানন থেকে হিজবুল্লাহও রকেট হামলা চালায় ইসরাইলে। এসব ঘটনায় গোটা অঞ্চলটিতে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
 
এ অবস্থায় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষের দুই সশস্ত্র সংগঠন বৈঠক করেছে পরবর্তী করণীয় ঠিক করতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status