কেন আইপিএলে ম্যাচ পাচ্ছে না মুস্তাফিজ, জানালেন সৌরভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 April, 2023, 11:40 AM
কেন আইপিএলে ম্যাচ পাচ্ছে না মুস্তাফিজ, জানালেন সৌরভ
মুস্তাফিজ ভালো বোলার, তবে তার ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে। এমন মন্তব্য করেছেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি। মুস্তাফিজকে নেক্সট লেভেলে যেতে হলে তার একজন প্রাইভেট কোচ জরুরি বলেও মন্তব্য করেন এই সাবেক ভারত অধিনায়ক।
মুস্তাফিজকে আইপিএল খেলাতে প্রাইভেট জেটে করে ভারত নিয়ে গেছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজটির এমন হাবভাব দেখে মনে হয়েছিল ফিজকে এবার বাড়তি গুরুত্ব দেবে তারা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। দিল্লি লাল-সবুজ পেসারকে রেখেছে শুধু ওদের ফেসবুক পোস্টেই!
আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ডেভিড ওয়ার্নারের দল। তারপরও মুস্তাফিজ উপেক্ষিত। তার কাজ বলতে আপাতত নেটে বোলিং। দলে তার পজিশনে খেলা আনরিখ নর্কিয়া যে খুব ভালো করছে তাও না! এরপরও কেনো জায়গা পাচ্ছেন না মুস্তাফিজ, কারণটা জানালেন ফ্র্যাঞ্চাইজির মেন্টর সৌরভ গাঙ্গুলি।
সৌরভ গাঙ্গুলি বলেন, 'মুস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে। কারণ, প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতেই হবে।'