|
বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আশিস বিদ্যার্থী
নতুন সময় ডেস্ক
|
![]() বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আশিস বিদ্যার্থী ভিডিও বার্তায় আশিস বিদ্যার্থী কথা বলেন নিজের প্রথম বিয়েসহ নানা প্রসঙ্গে। তিনি বলেন, ‘২২ বছর আগে আমার সঙ্গে পিলোর (রাজশী বড়ুয়ার ডাকনাম) দেখা হয়। এরপর আমরা বিয়ে করি। আমাদের সন্তান আর্থের বয়স এখন ২২। কিন্তু কয়েক বছর ধরে পিলো আর আমি আবিষ্কার করি, আমাদের চিন্তাভাবনায় কিছু পার্থক্য তৈরি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সুরাহা করতে পারিনি। সমাধান যে অসম্ভব ছিল তা নয়, কিন্তু এতে হয়তো একজনের ওপর অন্যজনের মত চাপিয়ে দেওয়া হতো; যা ভালো হতো না। দিন শেষে আমরা তো সুখেই থাকতে চাই, তাই না?’ নিজের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় দ্বিতীয় বিয়ে নিয়েও কথা বলেন আশিস বিদ্যার্থী, ‘বরাবরই আমার বিয়েতে আস্থা ছিল, মনে হয়েছিল আমার যাত্রায় একজন সঙ্গী চাই। এই ভাবনার সময় আমার বয়স ছিল ৫৫, তখনই আমার সঙ্গে রুপালির দেখা হয়। দেখা হওয়ার পর থেকে আমার চ্যাট হতো। দুজনেরই মনে হয়েছে, স্বামী-স্ত্রী হিসেবে আমরা পথ চলতে পারি।’ অভিনেতা আরও জানান, তাঁর বয়স আসলে ৬০ নয় ৫৭, স্ত্রী রুপালি বড়ুয়ার ৫০। তবে বিয়ের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বয়স কোনো ব্যাপার নয়, বন্ধু। বয়স যা–ই হোক, আমরা তো সুখী হতে পারি। সবাইকে বলতে চাই, চলুন পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাই।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
