ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভাঙ্গছে সৃজিত-মিথিলার সংসার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 May, 2023, 11:22 AM

ভাঙ্গছে  সৃজিত-মিথিলার সংসার!

ভাঙ্গছে সৃজিত-মিথিলার সংসার!

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙ্গে যাচ্ছে! যদিও এর আগে ২০২২ সালের নভেম্বরে তাদের সংসার ‘ভেঙে যাচ্ছে’ বলে গুঞ্জন চাউর হয়। সেসময় মিথিলা জানিয়েছিলেন, ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।’ তবে এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিলো ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
 
২৮ মে (শনিবার) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনো অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে কাটান সৃজিত।

পত্রিকাটির দাবি, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা।

তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মিথিলার কোনো সাড়া পাওয়া যায়নি। সৃজিত মুখার্জিও মুখ বন্ধ রেখেছেন। তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে সাড়া মেলেনি।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status