|
এশিয়ান পেইন্টস'র ‘কালার নেক্সট-২০২৩’ রিপোর্টের উন্মোচন
নতুন সময় ডেস্ক
|
![]() এশিয়ান পেইন্টস'র ‘কালার নেক্সট-২০২৩’ রিপোর্টের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস গ্লোবাল এর রিজিওনাল হেড সিরিশ রাও । এ সময় এশিয়ান পেইন্টস বাংলাদেশ এর কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জিসহ এশিয়ান পেইন্টসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‘কালার নেক্সট’ গ্রাহকদের রঙ ও রঙের উপাদান পছন্দ ও তাদের চাহিদা বুঝে নেবার একটি প্রক্রিয়া এবং এতে এশিয়ান পেইন্টস এর সঙ্গে যুক্ত থাকেন উপমহাদেশ-জুড়ে স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, শিল্পী, সমাজবিজ্ঞানী এবং অন্যান্য সংস্কৃতমনা ব্যক্তিরা, যারা এশিয়ান পেইন্টসকে উপমহাদেশের মধ্যে পরিবর্তিত সাংস্কৃতিক ও সামাজিক ল্যান্ডস্কেপ শনাক্ত করতে এবং সমসাময়িক ‘ট্রেন্ড’ খুঁজে পেতে সহযোগিতা করেন। ‘কালার নেক্সট’ মানুষের আবেগের সৃজনশীল প্রকাশ বলে মন্তব্য করেছেন এশিয়ান পেইন্টস এর মারিশা রেগো ডি'সুজা। তিনি এই বছরের চারটি কালার ‘ট্রেন্ড’ ঘোষণা করেছেন- যা হলো গথেলিসিয়াস, যা প্রাচীন আচ্ছাদিত রঙের তীব্রতা প্রকাশ করে; শ্রুম, যা প্রাকৃতিক উপাদানের সমস্ত অপরূপ শক্তি ও দৃঢ়তার কথা মনে করিয়ে দেয়; এজ অব দ্য ফরেস্ট, যা আমাদের স্থায়িত্ব, বিস্ময় এবং আশার প্রয়োজনীয়তা প্রতিফলিত করে; এবং স্লিপ সেন্স যা শান্ত এবং স্থির অনুভূতির জন্য তৈরি করা হয়েছে। এই ট্রেন্ড এর মাধ্যমে আমরা সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলো, যেমন কীভাবে আমরা নিজেকে প্রকাশ করি- তা থেকে শুরু করে আমাদের কল্যাণের জন্য উপলব্ধ তাগিদ এবং অন্যদের ও আমাদের চারপাশের বিশ্বের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। ‘সিলভার এসক্যাপেড’কে ২০২৩ সালের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এশিয়ান পেইন্টস গ্লোবাল এর রিজিওনাল হেড সিরিশ রাও বলেন, এশিয়ান পেইন্টস মানেই গ্রাহকদের ঘরকে সুন্দর করে তোলার প্রচেষ্টা। ধারাবাহিকভাবে মান-সম্পন্ন সল্যুশন প্রদানের পাশাপাশি আমাদের ট্রেন্ডসমূহকে পুনরায় সংজ্ঞায়িত করতে এবং গ্রাহকদের তাদের স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রেরণা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘দ্য কালার নেক্সট-২০২৩ ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টেলিজেন্স রিপোর্ট’-এ এমন একটি প্রক্রিয়া দেখানো হয়েছে, যেখানে আপনি বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর নতুন ট্রেন্ডগুলো বুঝতে পারবেন। কালার নেক্সট-২০২৩ এর মাধ্যমে আমরা রঙ নির্বাচনের বিষয়ে ক্রমাগত পরিবর্তনগুলো বুঝতে ও কাজ করতে চেষ্টা করছি এবং সেইসঙ্গে চেয়েছি গ্রাহকদের জন্য ইতিবাচক ও প্রাণবন্ত রঙের সমাহার নিয়ে হাজির হতে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
