ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বর্ষায় পোশাকের যত্নে ১০ টিপস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 July, 2023, 12:14 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 5 July, 2023, 12:20 PM

বর্ষায় পোশাকের যত্নে ১০ টিপস

বর্ষায় পোশাকের যত্নে ১০ টিপস

বৃষ্টিতে পোশাক ভিজে তো গেল, সেটা যে রোদে শুকিয়ে নেবেন সেটাও সম্ভব হয়ে উঠছে না টানা বৃষ্টির কারণে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বাতাসেও সহজে শুকাতে চাইছে না কাপড়। ভেজা থাকতে থাকতে ভ্যাপসা গন্ধ হয়ে যাচ্ছে পোশাকে। আবার আলমারিতে যত্ন করে রাখা পোশাকগুলোতেও ফাঙ্গাস পড়ে যাচ্ছে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে। এই বর্ষায় পোশাকের যত্নে জরুরি কিছু টিপস জেনে নিন।

১. পোশাক শুকিয়ে যাওয়ার পরও এক ধরনের আর্দ্র ভাব থেকে যায় এই আবহাওয়ায়। তাই আলমারিতে রাখার আগে অবশ্যই ইস্ত্রি করে নেবেন।

২. ন্যাপথালিন অথবা নিমপাতার গুঁড়া দিয়ে রাখুন কাপড়ের ভাঁজে ভাঁজে। পোকামুক্ত থাকবে পোশাক।


৩. বর্ষায় জামাকাপড় ধোয়ার সময় ব্যবহার করতে পারেন ভিনেগার। বড় একটি বালতির পানিতে ১ কাপ সাদা ভিনেগার সিয়ে পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগার পোশাকের সাদা দাগ এবং গন্ধ দূর করতে সাহায্য করে।


৪. পোশাকে সাদা দাগ পড়ে গেলে গুঁড়া সাবান দিয়ে ধুয়ে নিন। এছাড়া ভালো করে ধুয়ে এবং শুকিয়ে তারপর আলমারিতে রাখলে এমন সমস্যা কমে যাবে।


৫. পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে।

৬. সিল্কের শাড়ি অথবা পোশাক পাতলা কাপড়ে মুড়ে তারপর রাখুন আলমারিতে।


৭. পোশাকের তাকে সিলিকা জেলের প্যাকেট রাখুন। সিলিকা জেল বাতাসের আর্দ্রতা শুষে নেয়। এতে পোশাকে ফাঙ্গাস পড়ে না।

৮. পোশাকে কাদা লাগলে আগে কাদার অংশ পরিষ্কার করুন। এরপর পুরো পোশাকটি ধুয়ে দিন।

৯. সাদা সুতি পোশাকে কালো তিলা পড়ে যায় দ্রুত। এ থেকে মুক্তি পেতে সুতি পোশাক বৃষ্টিতে ভিজলে দ্রুত ধুয়ে ফেলতে হবে তিলা পড়ে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। কালো দাগ চলে যাবে।

১০. রোদ না উঠলে বাতাসে পোশাক শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার বা ওয়াশিং মেশিন ব্যবহার করেও ভেজা পোশাক শুকাতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status