ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে ‘আরব বসন্ত’র রুশ আশঙ্কা, মন্তব্য করলো না যুক্তরাষ্ট্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 December, 2023, 11:53 AM

বাংলাদেশে ‘আরব বসন্ত’র রুশ আশঙ্কা, মন্তব্য করলো না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ‘আরব বসন্ত’র রুশ আশঙ্কা, মন্তব্য করলো না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতির আশঙ্কা নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করলেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। অবাধ-সুষ্ঠু নির্বাচন ছাড়া এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই বলে জানান।


স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রিফিংয়ে একজন সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যদি যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হয়, তাহলে 'আরব বসন্ত'র মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা যেতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য?


তবে মিলার সেই আগের মতোই দুটি কথা বলেন, ‘আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। এ বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই।’

সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, গত ১৯ ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় এক নারী ও তিন বছরের শিশুসহ চারজন নিহত হন। বাইডেন প্রশাসন কি এ ধরনের অগ্নিসংযোগ নিয়ে উদ্বিগ্ন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমি এই নির্দিষ্ট ঘটনার সঙ্গে পরিচিত নই। এ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status