|
চন্দনাইশে নৌকার প্রার্থী এমপি নজরুল ইসলাম চৌধুরীর গণসংযোগ
মোঃ জাবের বিন রহমান আরজু, চন্দনাইশ
|
![]() চন্দনাইশে নৌকার প্রার্থী এমপি নজরুল ইসলাম চৌধুরীর গণসংযোগ প্রচারণা কালে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জেসিকা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি জসিম উদ্দিন, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, দোহাজারী পৌরসভা মেয়র লোকমান হাকিম, মাহবুবুল আলম খোকা সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালীন সময়ে বক্তব্যে নজরুল ইসলাম বলেন, দশ বছর আমি এই এলাকার বিভিন্ন উন্নয়ন করেছি। আমি অন্যায়ের পক্ষে ছিলাম না। এটা আমার শেষ নির্বাচন। আমার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করার জন্য আমি আপনাদের কাছে আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান করছি। এ সময় সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে সম্মান প্রদর্শন করে উপজেলার সকল বিএনপি, এলডিপি নেতাকর্মীদের কাছেও ভোট দেওয়ার আহবান করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
