ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
গাংনীতে মাদকসহ দুই জন আটক
সেলিম রেজা,মেহেরপুর
প্রকাশ: Thursday, 21 December, 2023, 1:06 AM

গাংনীতে মাদকসহ দুই জন আটক

গাংনীতে মাদকসহ দুই জন আটক

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার খাসমহল গ্রামের মোঃ সুরমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৬) ও কাজীপুর হাজীপাড়ার মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম(৫২)

এসময় তাদের নিকট থেকে ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার খাসমহল গ্রাম ও কাজিপুর হাজীপাড়ায় পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status