|
যশোর মণিরামপুরে নির্বাচনী প্রচারনায় নৌকা ও ঈগলের মধ্যে সংঘর্ষ
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোর মণিরামপুরে নির্বাচনী প্রচারনায় নৌকা ও ঈগলের মধ্যে সংঘর্ষ বুধবার (২০ডিসেম্বর) দুপুরে এ সংঘরেষর ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শীরা জানান নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে আইনশৃঙখলা নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে অপ্রীতিকর এ ঘটনার সংবাদে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীসহ দুইপক্ষের নেতৃত্বস্থানীয়রা ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, ‘খবর শুনেই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ কথাকাটাকাটি হলেও কোন সংঘর্ষ হয়নি বলে জানান তিনি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
