|
বাগেরহাটে শেখ তন্ময়ের নেতৃত্বে বিজয় র্যালী ও সমাবেশ
সোহেল রানা বাবু,বাগেরহাট
|
![]() বাগেরহাটে শেখ তন্ময়ের নেতৃত্বে বিজয় র্যালী ও সমাবেশ বাগেরহাটে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি মো. শাহ ই আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র খান হাবিবুর রহমান, মনোয়ার হেসেন টগর, নকীব নজিবুল হক নজু, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শেখ বশিরুল ইসলাম সহ দলটির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বাগেরহাট সদরের এমপি শেখ তন্ময়ের নের্তৃত্বে বিশাল বিজয় র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় অফিসে চত্ত্বরে এসে শেষ হয়। র্যালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিনসহ দলটির সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
