|
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো আরো ১৩৬ মেট্রিকটন পেঁয়াজ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো আরো ১৩৬ মেট্রিকটন পেঁয়াজ এ বিষয়ে তিনি জানান, হঠাৎ করেই চলতি মাসের ৭ তারিখ থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। সে মোতাবেক বাংলাদেশ থেকে কোন এলসিও হয়নি। তবে বন্ধের আগে যে আমদানীকারকরা যে পেঁয়াজগুলোর এলসি করেছিলেন, সেগুলোই পর্যায়ক্রমে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এর আগে রোববার (১৭ ডিসেম্বর) ১০টি ট্রাকে ২০০ টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করলেও সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরও ১৩৬ মে.টন পেঁয়াজ এসে পৌঁছেছে সোনামসজিদ স্থল বন্দরে। এর আগে শনিবার (৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭টি ট্রাকে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে। উল্লেখ্য, ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়া হলে অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শুরু হয় নানা আলোচনা সমালোচনা, সেই থেকে পেঁয়াজের বাজারের ক্রেতা বিক্রেতা উভয় ছিলেন বেশ বিপাকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানী হওয়ায় পেঁয়াজের বাজারে স্বস্তির আশ্বাস কর্তৃপক্ষের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
