|
ঝালকাঠি -২ আসনে আমুর বিপক্ষে নেই কোন স্বতন্ত্র ও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঝালকাঠি -২ আসনে আমুর বিপক্ষে নেই কোন স্বতন্ত্র ও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমু এমপি পেয়েছেন নৌকা প্রতিক। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন ইমরান পেয়েছেন লাঙ্গল প্রতিক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. ফোরকান পেয়েছেন আম প্রতিক। আমির হোসেন আমু ছাড়া অন্য দুই প্রার্থীই ভোটারদের কাছে অপরিচিত। ঝালকাঠি শহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বলেন, নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আমির হোসেন আমুর বিপক্ষে স্বতন্ত্র বা শক্ত কোন প্রার্থী নেই। এ আসনে আর যারা রয়েছেন তারা সবাই নতুন। এমনকি অনেক লোকজন তাদের চেনেনও না। এর ফলে আমির হোসেন আমুর বিজয় অনেকটা সময়ের ব্যাপার। নলছিটি উপজেলা পৌর এলাকার বাসিন্দা ভোটার আজিজ হোসেন বলেন, আমির হোসেন আমু সাবেক দুইবারের শিল্প ও বানিজ্য মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তার সাথে বাকি যে দুজন প্রার্থী রয়েছেন তারা কোন বিষয় না। যে কারণে তার বিজয় অনেকটা নিশ্চিত বলা যায়। চা দোকানি বেল্লাল হাওলাদার বলেন, এ আসনে আমির হোসেন আমু বাদে বাকি দুই প্রার্থী হয়েছেন, তাদের নাম কখনো শুনিনি বা দেখিনি। প্রসঙ্গত, ঝালকাঠি -২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৯০০ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
