|
নারীর সঙ্গে বোর্ড প্রধানের ফোনালাপ ফাঁস, কী ঘটেছিল বাবরের সঙ্গে?
নতুন সময় ডেস্ক
|
![]() নারীর সঙ্গে বোর্ড প্রধানের ফোনালাপ ফাঁস, কী ঘটেছিল বাবরের সঙ্গে? এক নারীর সঙ্গে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে। ২ মিনিট ১৫ সেকেন্ডের সেই অডিও থেকে জানা গেছে বাবরের নেতৃত্ব ছাড়ার কারণ। যেখানে বাবরকে টেস্ট দলের অধিনায়ক থাকার জন্য অনুরোধ করেছিলেন পিসিবি প্রধান। তবে বাবর নাকি জাতীয় দলের আট জন সতীর্থকে নিয়ে একটি জোট তৈরি করেছিলেন। আর বিশেষ এক জনের নির্দেশেই সব ধরনের ক্রিকেটেই নেতৃত্ব ছেড়ে দেন তিনি। অডিওতে সেই নারীকে বলতে শোনা গেছে, ‘আমরা ক্রিকেটপ্রেমী। আমরা দেখছি বাবর ওর বন্ধুদের পাশে দাঁড়াচ্ছে। বিশেষ করে শাদাব খানের মতো ওর ঘনিষ্ঠদের পাশে। অথচ দলে ওর জায়গা পাওয়াই উচিত নয়।’ জবাবে আশরাফকে বলতে শোনা গেছে, ‘এই জন্যই পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। হাসান আলীরও দলে জায়গা পাওয়া উচিত নয়। হাসানও বাবরের খুব ভাল বন্ধু। তালহা নামে একজন এজেন্ট আছে। জাতীয় দলের আট জন ক্রিকেটারকে সে নিয়ন্ত্রণ করে। ক্রিকেটারদের সঙ্গে ওর চুক্তি রয়েছে। ছেলেটি খুব চতুর। ক্রিকেটারদের বাড়ি গিয়ে গিয়ে ওদের এবং পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছে। ক্রিকেটারেরাও ওর কথা ছাড়া কিছু করে না। মনে হয় ছেলেটার পুরো নাম তালহা ওসমানি। আমি অবশ্য ওর নামটা ঠিক জানি না।’ এদিকে বিশ্বকাপের পর বাবরের সঙ্গে কী কথা হয়েছিল? পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বাবরকে বলেছিলাম, তোমারই টেস্ট দলের অধিনায়ক থাকা উচিত। তোমাকে শুধু সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়তে বলছি। এটা শোনার পর বাবর আমাকে বলে, ‘ঠিক আছে। বাড়িতে একটু আলোচনা করি। তার পর আপনাকে আমার সিদ্ধান্ত জানাব।’ এর পরেই বাবর ফোন করে তালহা নামের ছেলেটাকে। বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করে। তালহাই ওকে সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়।’ ভাইরাল হওয়া ফোনালাপে এর পরের ঘটনাও শোনা গেছে। আশরাফকে বলতে শোনা গেছে, ‘আমার একটা দ্বিতীয় পরিকল্পনা তৈরি ছিল। বাবরের উত্তর শুনেই অন্য এক জনকে বলেছিলাম, ভাই এখন থেকে তুমিই অধিনায়ক।’ এর পর শোনা গেছে সেই নারীর কথা। তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি শান মাসুদকে বলেছিলেন কথাটা?’ আশরফ আবার বলেন, ‘না, সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়ার জন্য শাহীন আফ্রিদিকে ফোন করেছিলাম।’সেই নারী বলেন, ‘শাহিন ভালো, কিন্তু মোহাম্মদ রিজওয়ান কি বেশি ভালো হত না সাদা বলের জন্য?’ উত্তরে আশরফ বলেন, ‘আমিও রিজওয়ানকে পছন্দ করি। কিন্তু রিজওয়ানও বাবর এবং তালহার অত্যন্ত ঘনিষ্ঠ।’ পিসিবি চেয়ারম্যান বুঝিয়ে দিয়েছেন, বাবরের ঘনিষ্ঠ হওয়ার কারণেই রিজওয়ানকে অধিনায়ক করতে চাননি। আশরাফ জানান, শাহীন আফ্রিদিকে তার শ্বশুর শাহীদ আফ্রিদি নিয়ন্ত্রণ করতে পারবেন । এর পর ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি প্রশ্ন করেন, ‘শাহীদ কি একটু বেশি হস্তক্ষেপ করে না? সেটা কি ভালো হবে?’ আশরাফ বলেন, ‘দেখ এ টুকু তো হবেই।’শেষে ওই নারী বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের ভালো হলেই ভালো।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
