ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ডিবি কার্যালয়ে গেলেন মুশতাক-তিশা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 February, 2024, 7:34 PM

ডিবি কার্যালয়ে গেলেন মুশতাক-তিশা

ডিবি কার্যালয়ে গেলেন মুশতাক-তিশা

এবার নিজের ও স্ত্রী সিনথিয়া ইসলাম তিশার নিরাপত্তা চাইতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন মুশতাক। সঙ্গে স্ত্রী তিশাও ছিলেন।


সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মুশতাক-তিশা দম্পতি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়েছেন বলে ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি ডিবি কার্যালয়ে এসেছেন। এ দম্পতি ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করবেন বলে জানা গেছে।


এদিকে, আজ মুশতাক ও তিশা বই মেলায় গেলে একদল মানুষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে মেলা থেকে বের হয়ে আসেন খন্দকার মুশতাক ও তিশা। 
 
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়। এ ঘটনায় পরদিন শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় গিয়ে জিডি করেন এ দম্পতি।


মুশতাক-তিশাকে বইমেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার বিষয়ে মেলায় আসা পাঠক, ক্রেতা ও দর্শনার্থীরা বলছেন, এ দম্পতি বাংলাদেশের সামাজিক সংস্কৃতির জন্য লজ্জাজনক উদাহরণ। তাদের কাছ থেকে তরুণ প্রজন্মের ভালো কিছু শেখার নেই। মুশতাকের লেখা পড়ে তরুণ-তরুণীরা বিপথগামী হতে পারে।


উল্লেখ্য, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করেন। তাদের এই অসম বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। যদিও শুরু থেকে এ দম্পতি জানান, তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status