ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যে কারণে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: Monday, 4 March, 2024, 1:07 PM

যে কারণে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন অভিনেত্রী

যে কারণে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন অভিনেত্রী

ব্যক্তিজীবন নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে আলোচনায় রয়েছেন বিগ বস প্রতিযোগী অঙ্কিতা লোখন্ডে। এবারও তার ব্যতিক্রম হলো না। অঙ্কিতা জানালেন, অল্প বয়সে একবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিতে গিয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তিনি বলেন, “আমি ট্রেনকে খুব ভয় পাই। একবার লোকাল ট্রেন থেকে পড়ে গিয়েছিলাম।”

অঙ্কিতা জানান, চার্চগেট রেলওয়ে স্টেশনে তিনি একটি দ্রুতগামী ট্রেনে উঠে পড়েন, কিন্তু তার বন্ধুরা একটি লোকাল ট্রেনে। ওই সময় বন্ধুরা তাকে দ্রুতগামীর ওই ট্রেন থেকে নামতে বলে। আর সঙ্গে সঙ্গে তিনি ঝাঁপ দেন ট্রেন থেকে।

তিনি বলেন, “আমি যখন ট্রেন থেকে লাফ দিয়েছি, আমি গড়িয়ে পড়লাম। সেই যাত্রায় আমি কোনওরকমে বেঁচে গিয়েছিলাম।” অঙ্কিতা আরও বলেন, “এটাই ছিল আমার শেষ ট্রেন যাত্রা। যাই হোক, ছোটবেলা থেকেই ট্রেনকে ভয় পেতাম।

এর আগে অঙ্কিতা জানিয়েছিলেন ক্যারিয়ারের শুরুতে তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন এক প্রযোজক। বয়স যখন ১৮-১৯ তখন বিভিন্ন স্থানে অডিশন দিয়ে বেড়াতেন। একবার এক দক্ষিণি ছবির জন্য অডিশন দিয়েছিলেন। পরে সেখান থেকে জানানো হয় তিনি টিকেছেন। তবে আনন্দে আত্মহারা অঙ্কিতার আনন্দ রূপ নেয় বিষাদে।

এ নিয়ে তিনি বলেছিলেন, ‘আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন উতরে গেছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে কন্ট্র্যাক্টে সই করে যেতে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান ছবির প্রযোজক। তার পর আমাকে যা বলেছিলেন, তা শুনে আমার কান ঝাঁ ঝাঁ করে উঠেছিল।’

অভিনেত্রী আরও বলেন, ‘প্রযোজক বলেছিলে্ন, আমাকে এই কাজটা পেতে হলে আগে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম।’

বিগ বসের ঘরে বেশ আলোচিত নাম অঙ্কিতা। তার স্বামী ভিকিও এখানকার প্রতিযোগী। দাম্পত্য জীবনের অশান্তির ঘটনা প্রকাশ করে আলোচনায় আসেন তারা। এমনকি একবার ভরা আসরে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status