ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিয়ে করেছেন কিম সুং জুকে,পাত্রী কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 March, 2024, 2:40 PM

বিয়ে করেছেন কিম সুং জুকে,পাত্রী কে?

বিয়ে করেছেন কিম সুং জুকে,পাত্রী কে?

কে পপ ব্যান্ড ইউনিকের গায়ক ও কোরীয় অভিনেতা কিম সুং জুকে এত দিন অবিবাহিত বলেই জানতেন অনুরাগীরা। সম্প্রতি চীনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সুং জু কয়েক বছর আগে বিয়ে করেছেন, তাঁর সন্তানও আছে।


বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আজ শনিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সুং জু বিষয়টি স্বীকার করেছেন। সেই সঙ্গে খবরটি আরও আগে না জানানোর জন্য অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই গায়ক।


সুং জু লিখেছেন, ‘হঠাৎ করে খবরটি পড়ে অনেকে অবাক হয়েছেন, আমি নিজেকে সততার সঙ্গে নিজেকে উপস্থাপন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি।’তাঁর ভাষ্যে, ‘আমি খুব শিগগির অনুরাগীদের বিষয়টি জানাতে চেয়েছিলাম। তবে বিষয়টি নিয়ে সতর্কতার জন্য আমি জানাতে পারিনি। আমি এখন বলতে চাই, একজন বাবা ও স্বামী হিসেবে পরিবারের সঙ্গে এগিয়ে যাব।’

২০১৪ সাল থেকে কোরীয়–চীনের ইউনিক ব্যান্ডে গান করছেন সুং জু। ২০১৬ সালে ‘ম্যাজিক্যাল স্পেস টাইম’ ধারাবাহিক দিয়ে অভিনয়েও নাম লেখান সুং জু।‘লাভ আপ টু ইউর নেম’, ‘মাই সিক্রেট টেরিয়াস’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status