|
ইসরাইলি হামলার মধ্যেই যুদ্ধের খবর জানাচ্ছে ১১ বছরের সুমাইয়া!
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরাইলি হামলার মধ্যেই যুদ্ধের খবর জানাচ্ছে ১১ বছরের সুমাইয়া! সম্প্রতি কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সুমাইয়া বলেন, আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে বাইরে বের হই। যুদ্ধের আগেও আমি সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতাম। বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করতে চাইতাম। সাংবাদিক শিরিন আবু আকলেহ আমার রোল মডেল। আমি নিজেকে তার মতো করে বিশ্বের সামনে প্রমাণ করতে চাই। শিরিন আবু আকলেহ আল জাজিরার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন। তার নির্ভিক চরিত্রই সুমাইয়ার কাছে তাকে রোল মডেল করে তুলেছে। ইসরাইলের বোমা হামলার মধ্যে বাইরে যেতে ভয় হয় কি না- এমন প্রশ্নের জবাবে সুমাইয়া বলে,আমি যখন বাইরে যাই, তখন আমার মা-বাবাকে বলি, আমি বাইরে যাচ্ছি। আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখি। আমি জানি যে, আমি যাওয়া বা আসার পথে কিংবা রিপোর্টিং করার সময়ও ইসরাইলের হামলার শিকার হতে পারি। বিশ্ববাসীর উদ্দেশে সুমাইয়া বলে, আমি যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। আর শিশুদের জন্য গাজা উপত্যকায় আরও বেশি মানবিক সহায়তা সরবরাহের দাবি জানাই।ইসরাইলের অব্যাহত হামলা ও নির্বিচার গণহত্যার মধ্যে রিপোর্টিং চালিয়ে যেতে বদ্ধপরিকর সুমাইয়া। এই দৃঢ় সংকল্পের কারণে সে বিশ্ববাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে ও প্রশংসা কুড়াচ্ছে। উল্লেখ্য, গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৭১ হাজারেরও বেশি। এছাড়া উপত্যকাটিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
