|
সৌদিতে বাংলাদেশি যুবককে গলাটিপে হত্যা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সৌদিতে বাংলাদেশি যুবককে গলাটিপে হত্যা নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের সচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান সাব্বির। সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য প্রবাসী বংলাদেশিদের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে কিলঘুষির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে তিনি মালিকের কাছে যাচ্ছিলেন। এতে প্রতিপক্ষের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এ সময় তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত হওয়ার খবরটি সাব্বিরের সহকর্মী আরেক প্রতিবেশী প্রবাসী ফরিদ মিয়া মোবাইলের মাধ্যমে পরিবারকে জানান। প্রবাসে তার এমন মৃত্যুর খবরে পরিবার ও তার এলাকায় শোকের মাতম চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
