|
চট্টগ্রামে ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
নতুন সময় প্রতিবেদক
|
![]() চট্টগ্রামে ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট চট্টগ্রাম নগরীর ইপিজেডে সামরোজ নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুলতান আহমদ কলেজের পাশে অবস্থিত এই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা জানান, ইপিজেডের বাইরে ব্যারিস্টার সুলতান আহমদ কলেজের পাশে অবস্থিত একটি গার্মেন্টস কারখানার ৫ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ইপিজেড স্টেশন থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে শুনেছি। ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পাঁচতলা ছাদের উপর একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আমাদের ৪ টি ইউনিট কাজ করছে। এখনো কোন হতাহতের খবর পায়নি। পরে বিস্তারিত জানাবো |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
