|
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নতুনসময় প্রতিনিধি
|
![]() নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট রোববার ২১ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় বাসিন্দা সবুজ জানান, বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে পুকুর না থাকায় এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরই মধ্যে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, ১৫-১৬টি দোকান পুড়ে গেছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
