ছিনতাইকারীর ছুরিকাঘাতে কুড়িগ্রামের মেধাবী ছাত্র আশিক নিহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 5 May, 2024, 4:24 PM
ছিনতাইকারীর ছুরিকাঘাতে কুড়িগ্রামের মেধাবী ছাত্র আশিক নিহত
গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট ঘুরতে গিয়ে গাজীপুর বিজ্ঞান প্রযুক্তি কলেজের মেধাবী ছাত্র কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বড় চতুরা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আশিক ০৪ এপ্রিল ছিনতাইকারির ছুরিকাঘাতে নিহত হয়েছে।
জানা যায়, আশিক মিয়া ছিনতাই কারির ছুরিকাঘাতে প্রথমে আহত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন সেখানে সে মৃত্যু বরণ করে। আশিকের মৃত্যুর খবর শুনে তার পরিবার ও এলাকায় শোকের মাতন চলছে।