|
কাল থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু, চলবে অ্যাসেম্বলিও
নতুন সময় প্রতিবেদক
|
![]() কাল থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু, চলবে অ্যাসেম্বলিও সোমবার (৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ মে থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রাক্-প্রাথমিক শ্রেণিসহ), শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে। উল্লেখ্য, ঈদের ছুটির পর গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়। তাপপ্রবাহের কারণে কয়েক দফা বন্ধ রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। সবশেষ ২ মে পর্যন্ত বন্ধ রাখা হয় প্রাথমিক বিদ্যালয়। সাপ্তাহিক দুদিন ছুটির পরে ৫ মে খুলেছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রমসহ বেশ কিছু কার্যক্রম বন্ধ ছিল। সেগুলো মঙ্গলবার থেকে চলবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
