|
বিমানবাহিনীর প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিমানবাহিনীর প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন অপর এক প্রজ্ঞাপনে এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নানকে অবসর প্রদান করা হয়েছে। হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন অনুসারে ১১ জুন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদবীতে পদোন্নতি করে আগামি তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। অপর প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন-২০১৮ অনুসারে ১১ জুন অপরাহ্নে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে বাংলাদেশ বিমানবাহিনীর চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধিমোতাবেক অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
