নন্দীগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা ও দোয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 June, 2024, 4:33 PM
নন্দীগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা ও দোয়া
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ।
গতকাল রোববার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিকেলে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, শফিউল আলম ছবি, সরফুল হক উজ্জল, শামীম শেখ, জেলা পরিষদ সদস্য ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল মিঞা, গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, মখলেছুর রহমান, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা গামা, গাওছুল বারী প্রমুখ। অন্যদিকে পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন। দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।