|
বিষধর গোখড়া সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু
দিপংকর রায়,দিনাজপুর
|
|
বিষধর গোখড়া সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাড়ির সামনে উঠানে গোয়ালঘর পরিষ্কার করার সময় গরুর মাটির পানি খাওয়ার পাত্রে (পহনা) থাকা একটি বিষধর গোখরা সাপ গৃহবধূ আশার ডান পায়ের গোড়ালিতে ছোবল মেরে কামড় দেয়। তাৎক্ষনিক গৃহবধূ আশার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে সাপটিকে ওই পানির পাত্রেই মাছ ধরার জাল দিয়ে আটকে রাখে এবং স্থানীয় ওঝা দ্বারা গৃহবধু আশার চিকিৎসা করলে গৃহবধুর অবস্থার অবনতি হলে।অবস্থা বেগতিক দেখে পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ আশাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বিরল ধর্মপুর ফরেস্ট বিটের বিট কর্মকর্তা মহসিন আলী ঘটনা স্থল থেকে মৃত অবস্থায় ওই গোখরা সাপটিকে উদ্ধার করে নিয়ে এসেছেন। গৃহবধু আশার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৃহবধু আশার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
