ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
ও ভাই মারো মুঝে মারো’ মিমের এই তরুণ সম্পর্কে কতটুকু জানেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 June, 2024, 1:01 PM
সর্বশেষ আপডেট: Thursday, 27 June, 2024, 1:04 PM

ও ভাই মারো মুঝে মারো’ মিমের এই তরুণ সম্পর্কে কতটুকু জানেন

ও ভাই মারো মুঝে মারো’ মিমের এই তরুণ সম্পর্কে কতটুকু জানেন

সময়টা ২০১৯ সালের জুন, তখন বিশ্বকাপ ক্রিকেট চলছে। এ মাসের ১৬ তারিখ ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রতিপক্ষ ভারতের কাছে ৮৯ রানে পরাজিত হয় পাকিস্তান দল। ম্যাচটিতে পাকিস্তানের পরাজয় মোটেও মেনে নিতে পারেননি এক পাকিস্তানি সমর্থক। যা একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় এক প্রতিক্রিয়ায় জানান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়―এক পাকিস্তানি সমর্থক তার প্রতিক্রিয়ায় ‘ও ভাই মারো মুঝে মারো’ বলছেন। এটি ভিডিওর আংশিক অংশ। মূলত পুরো ভিডিও থেকে এই অংশ কেটে পোস্ট করা হয় সোশ্যালে। যা মিম হিসেবে গত কয়েক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে।

ভিডিওটি পাকিস্তান ছাড়াও প্রতিবেশি দেশ ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন মিম হিসেবেই পরিচিত। আর ভিডিওতে থাকা সেই তরুণও এখন সোশ্যালে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাকে ২২ লাখ মানুষ ফলো করেন। কিন্তু এই তরুণ সম্পর্কে আপনি কতটা জানেন?

এ তরুণের নাম মোমিন সাকিব। ১৯৯৪ সালের ৩ নভেম্বর পাকিস্তানের লাহোরে তার জন্ম ও বেড়ে উঠা। লন্ডনের কিংস কলেজ লন্ডনে (কেসিএল) বিএসসি কম্পিউটার সায়েন্স এবং ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে পড়ালেখ করেন। ছাত্রজীবনে তিনিই প্রথম ইউরোপের বাইরের ছাত্র হিসেবে কংস কলেজ লন্ডনে স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় তার পাকিস্তানি ক্রিকেট টিম নিয়ে প্রতিক্রিয়ার মিমটি ভাইরাল হলে নিজেও পোস্ট করেন ভিডিওটি। যা ভাইরাল হওয়ার পর ভাগ্যে পরিবর্তন আসে তার। পরের বছর ২০২০ সালে ‘বি আদব’ টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে ডেবিউ হয় তার।

বোল নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ‘রাকস–ই–বিসমিল’, ‘টিউবলাইট’সহ আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন মোমিন সাকিব। এছাড়া ‘দিল ক্যা চোর’ টেলিফিল্ম এবং ‘দাম মাস্তাম’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারের প্রথম সিনেমায় মোমিন সাকিব দুর্দান্ত অভিনয়ে দর্শকের নজর কেড়েছেন। একইসঙ্গে প্রশংসিত হয়েছেন। আর বর্তমানে অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবে দেখা যায় মোমিন সাকিবকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status