ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
১৪ দিন পর জনসম্মুখে মতিউরের প্রথম স্ত্রী লাকী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 June, 2024, 3:56 PM
সর্বশেষ আপডেট: Thursday, 27 June, 2024, 3:59 PM

১৪ দিন পর জনসম্মুখে মতিউরের প্রথম স্ত্রী লাকী

১৪ দিন পর জনসম্মুখে মতিউরের প্রথম স্ত্রী লাকী

দীর্ঘ ১৪ দিন পর জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (সদস্য সাবেক) সদস্য ড. মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।

তবে সেখানে গণমাধ্যমকে এড়িয়ে যান তিনি। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি লাকী। এ সময় অফিসের বাইরে উপস্থিত ছিলেন তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা।

এর আগে, গত ঈদের তিন দিন আগে (১৩ জুন) সবশেষ অফিস করেছেন লায়লা কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী তিনি। ছাগলকাণ্ডের পর থেকেই তিনি জনসম্মুখে আসা বন্ধ করে দেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আজও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে যোগ দেন লাকী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যানও হন তিনি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের বিবরণ সামনে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status