ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 June, 2024, 9:14 PM

বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কে?

বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কে?

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টিই যেন দলগুলোর বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে। এবার ফাইনালেও বৃষ্টি দিতে পারে হানা।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে বৃষ্টি হানা দিতে পারে বার্বাডোজের ফাইনালেও। বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা।
বৃষ্টির চোখ রাঙানি থাকলেও রিজার্ভ ডে আছে ফাইনালে। তবে বার্বাডোজের রিজার্ভ ডেতেও বৃষ্টির শঙ্কা রয়েছে।

তবে রিজার্ভ ডে'তেও বৃষ্টি হানা দিলে শিরোপা নির্ধারণ হবে ভিন্ন উপায়ে।

রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত-দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে, তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এখানে আর টুর্নামেন্টের আগের অংশে কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল, সেটা দেখা হবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দলই অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status