জানা যায় শুক্রবার (২৮জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী তিতাস কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। পা হারানো গুরুতর আ-হ-ত ব্যাক্তি হলেন আব্দুর রহিম (৩৫) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের বাসিন্দা।
দূর্ঘটনার পর তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় উপস্থিত স্থানীয়রা। টঙ্গী স্টেশনের রেল পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ছোটন শর্মা এসব তথ্য জানান গণমাধ্যমকে।
তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী তিতাস কমিউটার ট্রেনটি টঙ্গী জংশনের এক নম্বর লাইনে প্রবেশ করার সময় ট্রেনের একটি বগিতে দরজার মুখে দুই পা ঝুলিয়ে বসেছিলেন আহত ওই যুবক। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় অসাবধানতা-বসত তিনি না দাঁড়ানোয় তার দুই পা প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে কেটে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।