ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে পৌর বিএনপির সহসভাপতির বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
শরিফ হোসেন, রুপগঞ্জ
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 2:47 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 14 August, 2024, 3:04 PM

রূপগঞ্জে পৌর বিএনপির সহসভাপতির বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

রূপগঞ্জে পৌর বিএনপির সহসভাপতির বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপির সহ সভাপতির পদ থেকে সাবেক কাউন্সিলর মোঃ মতিন ভূঁইয়াকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা ।  ১৪ আগষ্ট বুধবার সকালে উপজেলার যাত্রামুরা এলাকায় সংবাদ সম্মেলনে বহিস্কৃত সহ সভাপতি  আব্দুল মতিন ভুইয়া  বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের নির্যাতনে  ১২ টির বেশি রাজনৈতিক  মামলায় অভিযুক্ত হয়েছি।  সভা সমাবেশে যোগ দিয়েছি। শুধুমাত্র  আমি বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থক হওয়ায় পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যা অন্যায় ভাবে করা হয়েছে। তাই এ বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। সংবাদ সম্মেলনের পর মতিন ভুঁইয়া সমর্থিত তারাবো পৌর বিএনপির নেতাকর্মীরা যাত্রামুড়া থেকে তারাবো বিশ্বরোড এলাকায়  একটি বিক্ষোভ মিছিল বের করেন। 
তবে, এ বিষয়ে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মতিন ভুঁইয়াকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বিএনপির নাম ভাঙ্গিয়ে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে তারাবো পৌরসভার রূপসী এলাকায় একই দিন দুপুরে প্রতিবাদ সভা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ প্রধান। এতে যোগ দেন তারাবো পৌর বিএনপি যুবদল,ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের রূপসী মোড়ে ট্রাফিকে স্বেচ্ছায় দায়িত্বরত শিক্ষার্থীদের খাবার ও পানীয় বিতরণ করেন তিনি। 
প্রতিবাদ সভায় স্থানীয় হিন্দু নেতারা বলেন, তাদের কোন মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক বিরোধে হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন,  পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা 
খন্দকার আরিফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৪ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা শাহ আলম প্রধান,  মীর মফিজুল ইসলাম  প্রমূখ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status