ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রাজারহাটে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 3:32 PM

রাজারহাটে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল

রাজারহাটে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল

রাজারহাটে ১৪ই আগস্ট রাজারহাট  উপজেলা যুবদলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর আওয়ামীলীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন চাঁদাবাজী,বিডিআর বিদ্রোহে পিলখানায় চৌকশ সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যাযজ্ঞ

৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে কর্মীদের উপর নির্বিচারে গুলি করে শতশত নেতাকর্মী কে হত্যা,বিএনপি নেতাকর্মীদের খুন গুম, সাংবাদিক হত্যা সহ বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দাতা স্বৈরাচারী খুনি হাসিনাকে আইনের আওতায় আনা ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্যসচিব নয়নের নেতৃত্বে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষ করে পরে এক পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজারহাট উপজেলার আহবায়ক আনিছুর রহমান লিটন,বিএনপি নেতা শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status