ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
১৫ আগষ্টে নাশকতা ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভা
মো: মাসুম বিল্লাহ ভাণ্ডারিয়া,
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 5:04 PM

১৫ আগষ্টে নাশকতা ঠেকাতে  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভা

১৫ আগষ্টে নাশকতা ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভা

১৫ আগষ্টকে সামনে রেখে নাশকতা ঠেকাতে ভাণ্ডারিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় বক্তব্য দেন, সেনাবাহীনির ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি উজ্জল হালদার, পুলিশ পরির্দশক তদন্ত মো. সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আ. হাই হাওলাদার, পৌর বিএনপি আহবায়ক আ. মন্নান হাওলাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোফাজ্জেল হোসেন, ইসলামি আন্দোলনের সভাপতি মো. বাদশা শিক্ষার্থীদের প্রতিনিধি সাদ রহমান, আমিনুল ইসলাম তানভীর, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিরেন্দ্রনাথ বসু সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠু প্রমূখ। সভায় সেনা বাহিনী, পুলিশ প্রসাশন, বিএনপি-জামায়াতের পাশা পাশি তারাও পালাক্রমে সার্বক্ষনিক মন্দির পাহারাসহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানসমূহে পাহারা বসাবেন।

এসময় বক্তরা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৫ আগষ্টকে সামনে রেখে নাশকতা ঠেকাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের জানাতে আহ্বান জানানো হয়। সার্বক্ষনিক মন্দির পাহারাসহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থান সমূহে পাহারা বসাবেন।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status