ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতি ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 5:23 PM

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতি ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতি ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন’ এমন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে। 


মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢুকেছেন সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন।

রাত সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনের ভেতরে সেনাসদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status