|
পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দীর্ঘ যানজট
নতুন সময় প্রতিবেদক
|
![]() পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দীর্ঘ যানজট বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিবহন চালক জহির আলী জানান, কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি। ফলে গাড়ি চালানো অনেক কষ্টকর। ধীরগতি হওয়ায় সড়কে যানজট লেগেছে। সোলাইমান নামের এক গাড়ি চালক বলেন, মাহাসড়কে হাঁটুপানি আমার বয়সে কখনো দেখিনি। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। মিয়া বাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
