ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 August, 2024, 3:35 PM

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
 
শামসুদ্দিন দিদার বলেন, আজ রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন।
 
 
এদিকে গতকাল বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
 
সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
 
সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ দিনের কর্মসূচি শুরু হবে ৩১ আগস্ট। শেষ হবে ৪ সেপ্টেম্বর বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status