ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ইবির সহকারী প্রক্টর পদে দুই নতুন মুখ
ইরফান উল্লাহ্, ইবি
প্রকাশ: Sunday, 6 October, 2024, 4:31 PM
সর্বশেষ আপডেট: Sunday, 6 October, 2024, 4:33 PM

ইবির সহকারী প্রক্টর পদে দুই নতুন মুখ

ইবির সহকারী প্রক্টর পদে দুই নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল বারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: খাইরুল ইসলাম। 

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 

অধ্যাপক ড. মো: আব্দুল বারী বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী কাজ করবো। এছাড়া আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই।

অধ্যাপক ড. মো: খাইরুল ইসলাম বলেন, প্রথমেই ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমি কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। দায়িত্ব পালনকালে সকল দল-মতের ছাত্রদের জন্য সমানভাবে কাজ করবো। কারো প্রতি কোনো বৈষম্য যেন না হয় সেদিকে খেয়াল রাখে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবো। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status