ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরের কমলনগর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ এমরান হোসেন, কমলনগর
প্রকাশ: Monday, 7 October, 2024, 7:20 PM

লক্ষ্মীপুরের কমলনগর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা হয়। 

সোমবার(০৭ অক্টোবর) সকাল ১১টায় কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজীব কুমার সরকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন শামিম কমলনগর ক্যাম্প বাংলাদেশ সেনাবাহিনী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের, তৌহিদুল অফিসার ইনচার্জ কমলনগর । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের,জামায়াতে ইসলামি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির,বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরি,যুগ্ন আহবায়ক এম দিদার হোসেন,সভাপতি প্রভাষক জামাল উদ্দিন তালুকদার, হাজিরহাট সরকারি মিল্লাদ একাডেমির সহকারী শিক্ষক,গন অধিকার পরিষদের সভাপতি সহ এই মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status