|
ইউসিবিতে চালু করেছে ভিসা পেমেন্ট গেটওয়ে সল্যুশন সাইবারসোর্স
নতুন সময় ডেস্ক
|
![]() ইউসিবিতে চালু করেছে ভিসা পেমেন্ট গেটওয়ে সল্যুশন সাইবারসোর্স ইউসিবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এই অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো: আব্দুল্লাহ আল মামুন, ডিজিটাল ব্যাংকিং ও ট্রান্সফরমেশন বিভাগের প্রধান গোলাম ইয়াজদানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতি থেকে আমরা সাইবারসোর্স— ভিসা পেমেন্ট গেটওয়ে চালু করেছি। আমরা বিশ্বাস করি যে এই প্ল্যাটফর্মটি আমাদের সার্বিক কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং ব্যবসায়িক সফলতায় সহায়ক ভূমিকা রাখবে।” উদ্যোগটিকে ডিজিটাল অর্থনীতি ও ব্যবসা প্রসারে ইউসিবির কৌশলগত পদক্ষেপ হিসেবে তিনি অভিহিত করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
