|
নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ডা দেশ
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ডা দেশ মামলার এজাহার সূত্রে জানা যায় যে ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলা দুর্গাপুর বাবলাতলা উদ্দিনের ছেলে শাহজামান এলাকার নজরুল ইসলামের মেয়ে শিউলী খাতুন কে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর শশুর নজরুল ইসলাম বিয়েটি মেনে না নিলেও পরে ২০ হাজার টাকা যৌতুকের দেওয়ার শর্তে বউকে ঘরে তোলে। শিউলির বাবা নজরুল ইসলাম ১৫০০ টাকা পরিশোধ করে এবং ৫ হাজার টাকা পরিশোধ করতে না পারার কারণে স্বামী সহ শশুর বাড়ির লোকজন প্রায় তাকে নির্যাতন করতো। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২০১১ সালের ১লা জানুয়ারী গভীর রাতে স্বামী শাহ জামাল স্ত্রী শিউলিকে শ্বাস রোধ করে হত্যা করে। পরদিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে স্বামী শাহ জামাল, শশুর তসলিম উদ্দিন ও শাশুড়ী সামনুর বেগমকে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ নয় বছর পর আসামি শাহজালালকে মৃত্যুদণ্ড প্রদান করেন ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকা বিজ্ঞ আদালত শিউলি বেগমের মা-বাবাকে প্রদান করার জন্য আদেশ প্রদান করেন। ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় আসামীর বাবা মাকে বেকসুর খালাস প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তার মক্কেল ন্যায় বিচার পেয়েছে। অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী এই মুহুর্তে কোন মন্তব্য করতে রাজি হননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
