ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
রায়গঞ্জে কাঠের ঘানি টানা সেই দম্পতি পেলেন গরু ও আর্থিক সহায়তা
হৃদয় আহমেদ লিমন, রায়গঞ্জ
প্রকাশ: Wednesday, 30 October, 2024, 8:50 PM

রায়গঞ্জে কাঠের ঘানি টানা সেই দম্পতি পেলেন গরু ও আর্থিক সহায়তা

রায়গঞ্জে কাঠের ঘানি টানা সেই দম্পতি পেলেন গরু ও আর্থিক সহায়তা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘানি টানা সেই অসহায় জহুরুল-মিনা দম্পতি পেলেন গরু, আর্থিক সহায়তাসহ বাজারসামগ্রী। তাদের গরু, পরনের পাঞ্জাবি, শাড়ি ও নগদ অর্থসহ বাজারসামগ্রী দেন সিরাজগঞ্জের মানবিক কর্মী মামুন বিশ্বাস এবং তার সহযোগীরা। 


বুধবার (৩০ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে তাদের এ সহায়তা দেয়া হয়। এমন মানবিক সহায়তা পেয়ে অবশেষে এই দম্পতির তিন যুগের নিদারুণ কষ্টের অবসান হলো।

পত্রিকায় তাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাদের জন্য সহায়তা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন মানবিক ও সমাজ কর্মী মামুন বিশ্বাস। তার দেয়া পোস্ট দেখে দেশ-বিদেশের মানবিক মানুষ এই দম্পতির জন্য সহায়তা পাঠান। সেই অর্থে এসব সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জহুরুল ও তার স্ত্রী মিনা বেগম।


তারা জানান, আমাদের আর কেনো দুঃখ নাই। এখন আর কষ্ট করে বুক ও কাঁধ দিয়ে ঘানি টানতে হবে না। গরু, নগদ অর্থসহ বাজার পেয়েছি। এ সময় তারা ফেসবুকের মাধ্যমে অর্থ দেয়া প্রত্যেকের জন্য দোয়া এবং মানবিক কর্মী মামুন বিশ্বাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মানবিক ও সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই দম্পতির দুর্দশার কথা জানতে পেরে ফেসবুকের মাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দিলে দেশ-বিদেশের ভালোবসার মানুষগুলো এই সহায়তা করেছেন। আমি ওই সহায়তা পৌঁছে দিয়েছি মাত্র। কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা এই সহায়তা দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status