|
বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়, কিছুদিন যাবৎ এই তিনজন ব্যাক্তি ঈশ্বরদী থেকে এসে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চাঁদাবাজী করে আসছিলেন। বুধবার বিকালেও তারা নগর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে বিভিন্ন কথার এক ফাঁকে চাঁদা দাবি করেন। এ সময় অফিসে কর্মরতরা তাদেরকে টাকা দেয়ার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে কৌশলে সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলামকে মোবাইলে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযোগে সত্যতা পান। পরে তিনি তাদেরকে সেখান থেকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের হাতে সোপর্দ করেন। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে আটক তিন চাঁদাবাজকে বুধবার রাত সাড়ে সাতটার দিকে থানায় সোপর্দ করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
