ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ভালুকায় জবরদখল হওয়া 'লাউতি খাল’ উদ্ধার
সাজ্জাদুল আলম খান
প্রকাশ: Sunday, 24 November, 2024, 12:25 PM

ভালুকায় জবরদখল হওয়া 'লাউতি খাল’ উদ্ধার

ভালুকায় জবরদখল হওয়া 'লাউতি খাল’ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় জবরদখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা ‘লাউতি খাল’ উদ্ধার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসানের নেতৃত্বে শনিবার দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার কাঠালী এলাকায় লাউতি খালের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করতো। কিন্তু বিভিন্ন শিল্প কারখানা মাটি ভরাট করে খাল জবরদখল করে ফেলে। প্রশাসনের উদ্ধার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান বলেন, মাটি ভরাট করে অনেক অংশে দীর্ঘদিন যাবৎ পানি প্রবাহ আটকে ছিল। পানিপ্রবাহ টিকিয়ে রাখতে ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাগবে পৌর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status