ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ভোলা লালমোহনে দুই ব্যবসায়ীর দ্বন্দ্বে উত্তেজনা ও বিক্ষোভ মিছিল
তুহিন খন্দকার, ভোলা
প্রকাশ: Sunday, 24 November, 2024, 12:31 PM

ভোলা লালমোহনে দুই ব্যবসায়ীর দ্বন্দ্বে উত্তেজনা ও বিক্ষোভ মিছিল

ভোলা লালমোহনে দুই ব্যবসায়ীর দ্বন্দ্বে উত্তেজনা ও বিক্ষোভ মিছিল

ভোলা লালমোহনে বয়লার মুরগি বিক্রয়কে কেন্দ্র করে মুদি ব্যবসায়ী মোস্তফা ও সুমনের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে উভয়ের মাঝে হাতা হাতি হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে  ১১টার দিকে পাটোয়ারী হাট বাজারে ওই ঘটনা ঘটে। 
মোস্তফা উপজেলার ধলীগৌর নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মো: ইয়াছিন মিয়ার ছেলে ও সুমন একই এলাকার নুর হোসেন মিয়ার ছেলে। দুইজনই পাটোয়ারী হাট বাজারের ব্যবসায়ি। 

স্থানীয়রা জানান, সুমন দীর্ঘদিন যাবত পাটোয়ারী হাট বাজারে মুদি ব্যবসার পাশাপাশি ব্রয়লার মুরগি বিক্রি করে আসছে। কিছুদিন থেকে ওই বাজারে আরেক মুদি ব্যবসায়ী মোস্তফা বয়লার মুরগি বিক্রি শুরু করে। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সুমন ও মোস্তফার মাঝে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাজারের লোকজন এসে পরিস্থিতি শান্ত করে দেয়। কিন্তু বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে মোস্তফা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সুমনের বিরুদ্ধে তিন লক্ষ টাকা চাঁদাদাবি করার অপপ্রচার চালায়। 

পাটোয়ারি বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, মোস্তফা ভন্ড প্রকৃতির লোক। তার কারনে বাজারে ব্যবসা করা কঠিন হয়ে পরছে। এলাকায় তাকে সবাই ভন্ড মস্তফা নামে চিনে। তার পুরো পরিবারের লোকজন প্রতারক ও ভন্ড। মোস্তফা ও তার ভাইদের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারি ঘটনা রয়েছে।

বাজারে বিভিন্ন দেকান থেকে কাষ্টমার সদায় নিয়ে যাওয়ার সময় কাস্টমারদের ডেকে মালামালের দাম বেশি রাখা হয়েছে ও মালের গুণগত মান নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করে কাস্টমারের মাঝে বিভ্রান্তি ছড়ায়। পাটোয়ারী হাট বাজারে মোস্তফা ব্যবসার পরিবেশ বিনষ্ট করছে। 

সুমন জানান, পাটোয়ার হাট বাজারে সুমন বয়লার মুরগি পাইকারি ক্রয় করে বিক্রয় করে আসছে। এখান থেকে সুমন মুরগি পাইকারি কিনে নিয়ে আসে তাদেরকে মোস্তফা সুমনের চেয়ে ৫ টাকা বেশি দিয়ে কিনে নিবে বলে জানায়। সুমনকে যেন মুরগী না দেওয়া হয়। বিষয়টি সুমন মোস্তফার কাছে জানতে চাইলে মোস্তফা সুমনের উপর চড়াও হলে দুই জনের মধ্যে বাক-বিতান্ড ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে মোস্তফার বড় ছেলে আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে লিখে তার বাবার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি ও দোকানের টাকা লুট করা হয়েছে। ফেসবুকে এরকম পোস্ট দেখে বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে ফেসবুকে মিথ্যা লেখা পোস্ট করার এক ঘন্টা পর ওই লেখা মুছে ফেলে। ওই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার বিকালে পাটোয়ারী হাট বাজারে মোস্তফার বিরুদ্ধে ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন।

এ বিষয়ে মুদি ব্যবসায়ী মোস্তফার ছেলে আবু সায়েদ জানান, ব্যবসায়ী সুমন তার সম্পর্কে মামা হয়। সুমনের সাথে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটেছে। তার বড় ভাই আবদুল্লাহ চাঁদা দাবির বিষয়ে ফেসবুকে পোস্ট করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এমন লেখা ফেসবুকে পোস্ট করা ঠিক হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status