নিহত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শরীফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।