|
তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরন
মোস্তাক আহমেদ ,পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরন ২৫ নভেম্বর ২০২৪ সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতা ২০২৪ -২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৭ টি ইউনিয়নের মোট ১৫ টি দলে বিভক্ত করে প্রতি দলে ৫ জন করে মোট ১৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি করে সরিষার বীজ ১০ কেজি ডেপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । পর্যায় ক্রমে উক্ত প্রণোদনা উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি অফিস, তেঁতুলিয়া । উক্ত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির , সেবক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন, উপ সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষন অফিসার মোতালেব হোসেন সহ উপকারভোগী কৃষক, কৃষি উদ্যোক্তা , ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
