ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নিহত ১
আনিসুর রহমান , মাধবপুর
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 12:00 PM

মাধবপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নিহত ১

মাধবপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নিহত ১

মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে মৌলানা আসাদ আলী কলেজের সামনে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সজল সরকার (৩০) নামে এক  সিএনজি আরোহী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, 'দূর্ঘটনা কবলিত সিএনজিটি যাত্রী নিয়ে মাধবপুরে যাওয়ার পথে মৌলানা আসাদ আলী কলেজের সামনে একটি অজ্ঞাত পরিচয় গাড়ী এটিকে ধাক্কা দেয়।সিএনজিটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

এ ঘটনায় সাইদুল ( ২৪) ও চান্দু মিয়া (১৭) নামের অপর ২ জন আহত হয়েছেন।আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status