ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 12:39 PM

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হেসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
  
এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, দেশের কোথাও মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর বর্ধিত ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে।
 
এদিকে কক্সবাজারের টেকনাফে সোমবার (২৫ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবারও (২৭ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status